সখীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮ ২১৪ বার পড়া হয়েছে
সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় কোরবান আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (০২ মার্চ) বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের বাশার চালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী কালিয়া ইউনিয়নের বাশার চালা গ্রামের বাসিন্দা।সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া জানান, বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের বাশারচালা বাজার এলাকায় সখীপুরগামী একটি ট্রাক কোরবান আলীকে চাপা দেয়। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।










