টাঙ্গাইলে রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৫:১২:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল সদরে ৭ নং দাইন্যা ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে দাইন্যা চৌধুরী ঘোনাপাড়া এলাকায় রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় চলাচল করতে পারছে না প্রায ২ শতাধিক পরিবার। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে দ্রুত এ রাস্তা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার (২ নভেম্বর ) সকাল সাড়ে দশটায় দাইন্যা চৌধুরী ঘোনাপাড়া এলাকার ভুক্তভোগী বাসিন্দারা এর প্রতিবাদে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, তাদের বাপ-দাদার আমলের রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন স্থানীয় প্রভাবশালী মৃত শাহাবুদ্দিনের ছেলে এলাকার মসজিদ কমিটির সভপতি মো.শামীম আল মামুন।
স্থানীয়দের দাবি দ্রুত এ রাস্তাটি খুলে দিয়ে গ্রামবাসীর যাতায়াত ব্যবস্থার পথ সুগম করা হোক যে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে ঐ রাস্তা দিয়ে প্রায় ২ শতাধিক পরিবার প্রতিনিয়ত এ রাস্তা ব্যবহার করে হাট-বাজার, স্কুল কলেজ ও মাদ্রাসায় যায়।
মানব বন্ধনে বিভিন্ন ফ্যাসটুনে লেখা হয অ্যাম¦ুলেস দুরের কথা রোগী নিয়ে হাটার পথ টুকু নাই,অসুস্থ রোগী ও হাসপাতালে যাবে কিভাবে ,ব্যক্তি স্বার্থ নয় জনস্বার্থ রক্ষা করতে হবে ,পুকুরের নামে সরকারি জমি দখল বন্ধ করতে হবে ।
দেয়াল নির্মাণ করে রাস্তাটি আটকে দেয়ায় শিশু বৃদ্ধ ও রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান ওই এলাকাবাসী।
প্রতিবন্ধী সোহেল রানা বলেন , আমরা ৭০ বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচল করি , শামীম রাস্তা বন্ধ করে দিছে ও বলে এটি ওর জাযগায় রাস্তা । আমি অটো চালাই রাস্তা দিয়ে বের হতে পারি না আজকে কিস্তি আছে ৫৪০ টাকা, গাড়ি না চালালে কিস্তি দিব কিভাবে ।
বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমানের স্ত্রী বলেন , আমার স্বমী অসুস্থ সপ্তাহে ২ বার হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয় ,এটি আমাদের যাতায়াতের একমাত্র রাস্তা আমার স¦ামীর মৃত্যু হলে এ লাশ আমরা কোনদিক দিয়ে বের করবো ।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.লিটন মিয়া বলেন, এ গ্রামে প্রায় ২ শতাধিক লোক চলাচল করে, এ এলাকায় কোন রাস্তা ছিল না ভেঙ্গে গিয়েছিল আমি ইউনিয়ন পরিষদেরর মাধ্যমে পুকরের ২ পাশে পাইলিং ও গাইড ওয়াল করে মাটি ফেলে রাস্তা করে দেই এলাকার লোক চলাচল করে। শামীম প্রথমবার রাস্তা করতে গেলে ইউনিয়ন পারষদের মাধ্যমে বাধা দেওয়া হয় কিন্তু এবার তার ক্ষমতা বলে রাস্তা করতেছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এ রাস্তা যেন বন্ধ না করে একজন ব্যক্তির কারনে ২ শত পরিবার এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না এটি হতে পারে না ।
সোয়া চাকতা গ্রামের অগ্রণী উচ্চ বিদ্যালযের সাবেক সভাপতি মো.শামীম আল মামুন বলেন, এ গ্রামে আমার আত্বীয় স্বজন বসবাস করে, এ রাস্তা চালু ছিল হঠাৎ করে শাহাবুদ্দিনের ছেলে মো.শামীম আল মামুন এ রাস্তা বন্ধ করে দেয় ।এখানে একজন বয়স্ক বীরমুক্তিযোদ্ধা আছে ,প্রতিবন্ধি আছে এখান দিয়ে গাড়ী নিয়ে যায় শিশুারা স্কুলে যায় মদ্রাসায় যায় তারা এখন যেতে পারছেনা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি যেন দ্রুত রাস্তাটি খুলে দেওয়া হয় ।
৫ নং ওয়ার্ড বিএনপির সভপাতি শামছুল আলম বলেন, এটি অমানবিক কাজ, অনেক গরীব আসহায় মানুষ আসে সেবার জন্য রাস্তা বন্ধ থাকার আমরা মেম্বারের বাড়ীতে যাইতে পারি না আমরা চাই রাস্তা টি খুলে দেওয়া হোক।
মো. মোশারফ হোসেন পানি-উন্নয়ন বোর্ডের সহকারি বলেন- এলাকবাসীর অভিযোগ দিয়েছে স্ইুস গেইটে সরকারি জায়গায় রাস্তা হচ্ছে সরেজমিনে দেখে গেলাম অফিসে কথা বলে নকশা এনে দেখতে হবে আদৌ এ রাস্তা সরকারি জায়গায় হচ্ছে কিনা?
এ বিষয়ে জায়গারর মালিক মো.শামীম আল মামুন মুঠোফোনে আমাদের সময়কে বলেন- পৈত্রিক বন্টন সুত্রে জায়গার মালিক আমি । আমার বিরুদ্ধে মানববন্ধনে যে অভিযোগ আনা হযেছে তা সম্পুর্ন ভিত্তিহীন এবং অসত্য ।
মানব ববন্ধনে উপস্থিত ছিলেন দাইন্যা ইউনিয়নের শ্রীফুলিয়া আটা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুস সালাম,দাইন্যা চৌধুরী পশ্চিম পাড়ার ব্যবসায়ী মো.জুরান আলী,মাতব্বর মোঃআলমগীর, , বিশিষ্ট ব্যবসায়ী মোঃহুমায়ুন কবীর,ব্যবসায়ী শহীদদুল ইসলাম (শাহীন),বীরমুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, সহ প্রায় ২০০ থেকে ৩০০ লোক মানব বন্ধানেঅংশগ্রহন করে।









