শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন- প্রতিমন্ত্রী টুকু
- আপডেট সময় : ০৮:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গনতন্ত্র দিয়েছেন আমাদের নেত্রী দেশ,নেত্রী বেগম খালেদা জিয়া সংসদে গনতন্ত্র দিয়েছেন স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আর আমাদের প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করে দেশে একটি সঠিক ধারার রাজনীতির তিনি প্রবর্তন করেছেন গনতন্ত্রের ধারা প্রবর্তন করেছেন আজকে সমস্ত কিছুর আলোচনার কেন্দ্রবিন্দ সংসদ ।
শনিবার(৩০মে) বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মহান বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫’তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন বাসস্ট্যান্ডে আলোচনা দোয়া ও তোবারক বিতরন অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী টাংগাইল ৫ সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু প্রধান অতিথির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই টাঙ্গাইল কে আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই সুন্দর টাঙ্গাইল ।আজকে মাদকে কিন্তু সয়লাব হয়ে গেছে বিভিন্ন ভাবে আনাচে কানাছে ইতিমধ্যে কিন্তু এর বিরুদ্ধে অভিযান চলছে মাদক যারা গ্রহন করে তারা নিজেদের ধ্বংস করে ফেলে পরিবার ধ্বংস করে ফেলে এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে এ মাদক টাঙ্গাইল থেকে নির্মূল করতে হবে এ ব্যাপরে আমি টাঙ্গাইল বাসী সকলের সহযোগিতা চাই । করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এদেশ আমাদের। আমাদের দেশের জন্য কাজ করতে হবে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আবু সাঈদ সভাপতি । অনুষ্ঠন সঞ্চলনায় ছিলেন সাধারন সম্পাদক জেলা শ্রমিক দল ও নির্বাহী সদস্য শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির একেএম মরিুল হক ভিপি মনির
এ সময় বক্তব্য বিশেষ অতিথি হিসাবে রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী , জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. জয়নাল আবেদিন, যুগ্ন সধারন সম্পাদক মো.দেলোয়ার হোসেন , দপ্তর সম্পাদক একে আজাদ প্রমুখ।












