মুক্তাঙ্গন টাঙ্গাইল টাঙ্গাইল উদ্যোগে শিশু উন্নয়ন কর্মশালার পুরুষ্কার বিতরণ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে
- আপডেট সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : মুক্তাঙ্গন টাঙ্গাইল টাঙ্গাইল উদ্যোগে শিশু উন্নয়ন কর্মশালার পুরুষ্কার বিতরণ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার(৭আগষ্ট) বিকেলে ক্লাব রোডে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সভাপতিত্ব করেন টাঙ্গাইল কালেক্টর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃআব্দুল বাছেম মিয়া সঞ্চলনায় ছিলেন ।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ক্রীড়া সংস্থার সদস্য সচিব এডভোকেট আজিমউদ্দিন বিপ্লব ।
প্রধানবক্তা ছিলেন টাঙ্গাইল জেলার অবসরপ্রাপ্ত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান তালুকদার। উদ্বোধক ছিলেন কালিহাতি শহীদ মাহেদ হাজারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রায়হান আলী ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য বিন্দু বাসিনি বালিকা উচ্চ বিশিষ্ট শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ দুলাল,টাঙ্গাইল সদর উপজেলার মুক্তিযোদ্ধা কাউন্সিল ও সম্মানিত সদস্য মোঃ আলাল উদ্দিন,জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা বিলকিস লতা, বিশিষ্ট দলিল ও সমাজসেবক মোঃ সরোয়ার হোসেন সরকার প্রমুখ।
আলোচনা শেষে শিশুদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।









