মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাসচাপায় মেহেদী হাসান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুরে উপজেলার শুভুল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নাসির গ্রপে মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায় বলে জানা গেছে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মেহেদী মোটরসাইকেল যোগে উপজেলার শুভুল্লায় ঢাকাগামী লেন দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান- বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার প্রস্তুতি চলছে।












