ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টা ৫৫ মিনিটে টাঙ্গাইলের সন্তোষে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যবর্গ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মওলানা ভাসানী ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বর্তমান সরকার তার দেখানো পথ অনুসরণ করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আজকে টাঙ্গাইল থেকেই কৃষকদের জন্য কৃষক কার্ড উদ্বোধন করা হলো।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতানে করা হয়।
উল্লে­খ্য, মওলানা ভাসানীর এই মাজারটি টাঙ্গাইলের একটি ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ জিয়ারত করতে আসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬