দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাব- মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন )দুপুর দেড় টার দিকে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে ঘটেছে ঘটনাটি।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মো. আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (৮)। নিহত খালিদুল রহমান পেশায় একজন এনজিও কর্মী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার খালিদুল স্ত্রী ও মেয়েকে নিয়ে শশুরবাড়ী ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানী গ্রামে যান। দুপুরে পাশর্^বর্তী গ্রাম মেরুয়াঘোনা গ্রামে আরেক আত্মীয়বাড়ী দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে যাত্রা পথে শাহধারীপাড়া নামক স্থানে পৌছে অটো রিক্সা থেকে নামার সময় বজ্রপাত হয়। এ সময় তার পকেটে এনড্রোয়েড মোবাইল সেট ছিল। মোবাইল সেটটি পুড়ে বিনস্ট হয়ে যায় সেই সঙ্গে খালিদুলের গায়ের শার্টটিউ পুড়ে যায়। এ ঘটনায় খালিদুলের পরিবার ও এলাকায় গভীর শোকের ছাড়া নেমে এসেছে।
এছাড়া একই সময় সদর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আসব খানের দুটি গরুও বজ্রপাতে মারা যায়।









