ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ক্লিনিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সাংবাদিক সোহেল রানা হেনেস্তার শিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক এন্ড নার্সিং হোম এ পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেলের রানা হেনেস্তারার শিকার হয়েছেন। এ ঘটনায় গণমাধ্যমকর্মী মো. সোহেল রানা টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার( ২৪ আগস্ট) সকাল ১১টায় ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায় , মাদরাতুল কুরআন অ্যান্ড ব্রাইটফিউচার স্কুলের এক শিক্ষার্থীকে মারধরের পর তার হাত ভেঙে গুরুতর আহত করা হয়। পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার কথা বলে ঢাকা ক্লিনিকে নেওয়া হয়। এ ঘটনার সংবাদ সংগ্রহের জন্য সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সোহেল রানা, তার সহকর্মী দৈনিক চৌকস পত্রিকার সাংবাদিক মো. শহিদুল ইসলাম টিটু ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তানিয়া ইসলাম ঢাকা ক্লিনিকে যান।
সাংবাদিক সোহেল রানা বলেন, সংবাদ সংগ্রহের সময় ঢাকা ক্লিনিকের ম্যানেজার মো. সরোয়ার, মার্কেটিং কর্মকর্তা মো. ওমর বাবু, সহকারী ম্যানেজার কৃষ্ণ ঘোষ এবং এক চিকিৎসকের সহকারী মো. মশিউর রহমান তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাদের মারধর করে ক্লিনিকের ভেতরে আটকে রাখা হয়।
অভিযোগে আরও বলা হয়, কৃষ্ণ ঘোষের নির্দেশে সরোয়ার নারী গণমাধ্যমকর্মী তানিয়া ইসলামের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেন এবং তাকে হেনস্তা করেন। এ সময় ওমর বাবু ক্লিনিকের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে।
অভিযোগকারীরা দাবি করেছেন, ঘটনার সময় তাদের পুনরায় সংবাদ সংগ্রহে গেলে হত্যা করে লাশ গুম করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মীরা।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনেস্তার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
মো.শামীম আল মামুন
তারিখ ২৪.০৮.২৬ ইং

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা ক্লিনিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার সাংবাদিক সোহেল রানা হেনেস্তার শিকার

আপডেট সময় : ১১:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬