ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে এমপির বাসার ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮ ২০৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেনের বাসার ছাদ থেকে পড়ে বাবু লাল (৩০) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু এবং রতন নামের একজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু লালের বাড়ি উপজেলার বাইমহাটি গ্রামে এবং আহত রতনের বাড়ি বান্দরবাড়ি গ্রামে। মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল দত্ত জানান, স্থানীয় এমপি একাব্বর হোসেনের বাসার সাততলায় কয়েকজন নির্মান শ্রমিক চুক্তিতে প্লাস্টারের কাজ করছিলো। এসময় হঠাৎ করে পা পিচলে দুই শ্রমিক নিচে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবু লালকে মৃত্যু ঘোষনা করেন। এদিকে রতনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের মির্জাপুরে এমপির বাসার ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৮:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮