ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮ ১৪৯ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

ফাতিমা আমিনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা আর নেই

আপডেট সময় : ০৯:১৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ এপ্রিল ২০১৮