জাসাসের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির এর জানাযা সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: বাাংলাদেশ টেলিভিশন ও বেতারের কণ্ঠশিল্পী, জাসাসের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরের (৭৫) জানাযা সম্পন্ন হয়েছে ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এ জানাযা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।
টাঙ্গাইল ২(গোপালপুৃর-ভুঞপুর) সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু।জেলা বিএনপির সভাপতি হাসীনুজ্জামিল শাহিন, ভুঞাপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা ,সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু,মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো.জাকির হোসেন সরকার,ভুঞাপুর উপজেলা কমান্ড কাউন্সিল কমান্ডার চাঁন মাহমুদ,নিকারাইল ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মন্ডল প্রমুখ।
তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনের ভাতিজা ও টাঙ্গাইল জেলা ভুঞাপুর উপজেলার নিকরাইল কৃতি সন্তান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ইন্তেকাল করেন । তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।













