ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে ইনডোর গেম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলাস্থ প্রিমিও প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির।
প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী শামসুন্নাহার স্বপ্না, অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী এবং জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল অনুপম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও নাহার চাকলাদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির বলেন,সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজকে পথ দেখান। সমাজের সব ধরনের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আধুনিক টাঙ্গাইল গড়তে সাংবাদিকরা বিশেষ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, গুজব সব সময় মানুষের অকল্যাণ বয়ে আনে। গুজব প্রতিহত করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সোচ্চার হতে হবে।
পরে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজিত ইনডোর গেম প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইনডোর গেমের পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৯:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬