ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধাঁ ও হেনস্তাার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৩:৪৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল শহরে ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তাার অভিযোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও জাতীয় দৈনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমান ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময় ও দ্য ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি মো.শামীম আল মামুন ।
সংগঠনটির টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক চৌকস পত্রিকার টাঙ্গাইল সদর উপজেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম টিটু ও সংগঠনের সদস্য ও যুগ-যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তানিয়া ইসলামকে টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তাার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক জনতার কথা পত্রিকার চীফ রিপোর্টার মো.খোরশেদ আলম, সহ-সভাপতি ও দৈনিক আকাশ বার্তা পত্রিকার সহ- সম্পাদক মো.শফিকুল ইসলাম জুয়েল, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন ,স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সজীব মিয়া , সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানিয়া ইসলাম, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী টিলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল হাসান বাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো.তারেক রহমান,দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি মো.এস.এম আতোয়ার রহমান, দৈনিক কালের বার্তার নির্বাহী সম্পাদক মো. তাইজুল ইসলাম টুটুল,রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মো.কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতি উপজেলার সভাপতি মো.মোহসীন কবীর, সদস্য ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক টিভি ও জাগো নিউজ ২৪ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মেহদেী হাসান মৃদুল , এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাসুম, টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য ও সাপ্তাহিক আমাদের টাঙ্গাইল প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.সাইদুর রহমান সুইট, প্রিন্ট মিডিয়া এসোসিয়েশন কার্যকরী সদস্য ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি নাহার চাকলাদার, দৈনিক কালের ¯্রােতে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সামশউদ্দিন সায়েম ,দৈনিক চেীকস পত্রিকার জেলা প্রতিনিধি মো.জহির আহমেদ ,দৈনিক ঘোষনা পত্রিকার স্টাফ রিপোর্টার মো.হাবিবুল্লাহ বাহার, সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের কোষাধক্ষ্য মো.সুমন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মো. রাহিদ রানা, কার্যকরী সদস্য ও দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসেন নয়ন,সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও দৈনিক মুক্তখবর পত্রিকার স্টাফ রিপোর্টর মো. সবুজ আহমেদ, প্রচার সম্পাদক ও দৈনিক দিক দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার মো.ফারুক আহমেদ, হিন্দু ধর্মবিষয়ক সম্পাদক ও দৈনিক চৌকস পত্রিকার ব্যুরো চীফ অন্তু দাস, সাপ্তাহিক টাঙ্গাইল পত্রিকার স্টাফ রিপোর্টার মো.রাশেদ,নিজাম পাখি,সহ- দপ্তর সম্পাদক ও সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার রিপোর্টার শুভ খন্দকার ,ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক সমাবেশ পত্রিকার দেলদুয়ার উপজেলা প্রতিনিধি মো.বাবুল মিয়া,সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. শিপন মিয়া, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর সভাপতি ও দৈনিক ঘোষনা পত্রিকার ব্যুরো চীফ লুৎফরর রহমান টুটুল, দৈনিক সবার আগে পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আরিফুর রহমান বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তা না করা হলে এ আন্দোলন চলমান থাকবে ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ঢাকা ক্লিনিকে সাংবাদিক হেনস্তার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
উল্লেখ্য, গত সোমবার সকালে শহরের ঢাকা ক্লিনিকে সাংবাদিক সোহেল রানাসহ আরও দুই সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গেলে হেনস্তকার শিকার হন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় সাংবাদিক সোহেল রানা বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।













