টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল
- আপডেট সময় : ০৮:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলে জে এফ এ অনুর্দ্ধ-১৪ নারী ফুটবলের ফাইনালে রংপুরের জেলার প্রতিপক্ষ হলো টাঙ্গাইল জেলা।
শনিবার বিকেলে শহীদ মারুফ স্টেডিয়ামে জাপান ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে টাঙ্গাইল জেলা (২-১) গোলে রাঙ্গামাটি জেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে। টাঙ্গাইলের পক্ষে আফরিন জাহান ২টি এবং রাঙ্গামাটির পক্ষে পল্লবী চাকমা ১টি গোল করে।
খেলাশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী অনুর্দ্ধ-১৪ বিজিত ফুটবলারদের মাঝে টাঙ্গাইলের ঐহিত্য ও সংস্কৃতির পরিচয় করিয়ে দিতেই নারী ফুটবলার, কোচ ও ম্যানেজারসহ দলের সদস্যদের মাঝে এতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিচ্ছেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় তার পাশে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার বুলবুল ইসলাম, জেলা ডিএফএ সচিব ভ্রমর চন্দ্র ঘোষন ঝোটন, জেলা যুব দলের সদস্য সচিব জাহিদ হোসেন মালা।
খেলায় প্রথমার্ধে টাঙ্গাইল জেলার স্টাইকার আফরিন জাহানের চমৎকার গোলে (১-০) এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের রাঙ্গামাটির পল্লবী চাকমা গোলরক্ষকের ভুলে গোল করে (১-১) সমতা আনে। খেলার শেষ দিকে চমৎকার ফ্রি কিক থেকে আফরিন জাহান দূর্দান্ত গোল করে (২-১) দলকে বিজয়ী করেন। টাঙ্গাইল অনুর্দ্ধ-১৪ নারী ফুটবল দলঃ মনিরা, মুন্নী খাতুন, হৃদয় নকরেক, হ্যাপী খাতুন, প্রীতি, মেঘনা/ নিলুফা, শায়লা জাহান মীম, উর্মিলা আক্তার, আফরিন জাহান ও মীম।











