টাঙ্গাইলে বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৮:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় এ বিনামূল্যে মেডিকেল ও ফিজিওথেরাপি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৬ আগস্ট )পৌরসভার ৯নং ওয়ার্ডে ভাল্লুক কান্দি হাজী আবুল হোসেন আর্দশ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
“সবার জন্য সুস্বাস্থ্য, আমাদের স্বপ্ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রিভাইভ ফিজিওথেরাপি সেন্টার এর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
হেলথ ক্যাম্পে মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌনরোগ এবং শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি বাতব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও করা হয় ।
চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা কেরানীঞ্জের রোহিতপুর জেনারেল হাসপাতালের ডা. সাহানুর ইসলাম সান (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিসিডি, বারডেম, সিএমইউ-আল্ট্রা), ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ও ইনচার্জ ডা. মো. মনিরুল ইসলাম (পিটি), এক্টিভ মোশন ফিজিওথেরাপি সেন্টার ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. মো. গোলাম রাব্বি (পিটি)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার,এই অঙ্গীকার বাস্তবায়নে সকলের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করাই রিভাইভ ফিজিওথেরাপি সেন্টারের উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মনোয়ার হোসেন, বিদ্যায়ের প্রাক্তন শিক্ষার্থী ও আলোকিত বাংলা বিডি নিউজ পোর্টালের সহ সম্পাদক মোঃ রিপন মিয়া ও মোঃ ইয়াকুব প্রমুখ।









