মধুপুরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার( ১০ জুলাই) সকাল ৮ টার দিকে মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রসুলপুর বিমান ঘাঁটির সামনে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









