টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১
- আপডেট সময় : ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ ঘটনায় এরই মাঝে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বড় কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝটিকা মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অংশ নেন। এ সময় শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ শেখ মুজিব, লও লও সালাম’সহ বিভিন্ন ¯েøাগান ৫ মিনিটের মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ছবি সহ ব্যানার ছিল।
পুলিশের ধারণা ছোট মনির সমর্থকরা এই ঝটিকা মিছিল করে। মিছিলে অংশ নেয়া একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম আশিকুর রহমান আশিক। আশিক টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। সদর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে ছাত্রদের মিছিলের প্রতিবাদে শহরে জাতীয়তাবাদী ছাত্রদল যুব দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। মিছিলে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েককজন কর্মী ঝঁটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। মিছিলের ফুটেজ যাচাই-বাছাই করে সনাক্ত করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তাতারের করতে অভিযান চলছে।















