ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হযে ৫ গরুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়েনর কস্তুরীপাড়া ভেঙ্গুলা গ্রামের চকে অরক্ষিত বিদ্যুৎ লাইনের বাঁশ ও কাঠের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে রক্ষা পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কস্তুরীপাড়া ভেঙ্গুলা গ্রামের চকে বিদ্যুৎ লাইনের কাঠের খুঁটি ভেঙ্গে একটি বাঁশের খুঁটি অরক্ষিত ও অব্যবস্থাপনায় পড়ে ছিল। বুধবার সকালে মাঠে চরতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো ওই বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা সেন্টু ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। তার তাৎক্ষণিক সতর্কবার্তায় আরও কয়েকটি গরুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিহত গরুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস। হঠাৎ এমন দুর্ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ক্ষতিপুরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কস্তুরীপাড়া গ্রামের সেন্টু আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় বাঁশের খুঁটি ও কাঠের খুঁটি অব্যবস্থাপনায় পড়ে আছে। আমরা বারবার সিমেন্টের খুঁটির কথা বললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখানে কেন সিমেন্টের খুঁটি দেওয়া হয় না, তা আমাদের বোধগম্য নয়। এর আগেও এসব ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে মানুষ ও গবাদিপশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ আবার পাঁচটি গরু মারা গেল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসী ও গবাদিপশু সব সময় দুর্ঘটনার ঝুঁকির মধ্যে রয়েছে।
এ ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ খুঁটি অপসারণ করে সিমেন্টের খুঁটি স্থাপন এবং বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন জানান, বিষয়টি আমি অবগত না, লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
কালিহাতী থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আমাদের অফিসার ঘটনাস্থলে গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কালিহাতীতে অরক্ষিত বাঁশের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হযে ৫ গরুর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬