বাসাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘন্টায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ মে) দিবাগত রাতে বাসাইল পৌরসভার উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত মো: সোহেল মিয়া বাসাইল পূর্ব পাড়ার জহু ব্যাপারীর ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি আভিজনিক দল পৌরসভার উত্তরপাড়া এলাকার জনৈক দুলাল খানের বাড়ীর উত্তর পাশের পাকা রাস্তার উপর হইতে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল।
পুলিশ জানায়, সোহেল একজন পেশাদার মাদক কারবারী। তাহার বিরুদ্ধে বাসাইল থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









