ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :  টাঙ্গাইলে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার, ৩০ (এপ্রিল) বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহরের পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার মো. ইকবালের ছেলে মো. সোফায়েত (২২), গোপালপুরের কাগুজিআটা গ্রামের মো. করিমের ছেলে মো. আলহাজ (২৮), নঠুরচর গ্রামের মো. ফজল মিয়ার ছেলে মো. রিপন মিয়া (২৬), পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকার আমিনুল ইসলাম আকাশের ছেলে সাব্বির রহমান স্বাধীন (১৯) ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আলহাজ আকন্দ (২৭)।
বিকেলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, গত ১২ এপ্রিল ভোরে অ্যাম্বুলেন্স চালক নুরনবী মিয়া তার গ্রামের বাড়ি দেলদুয়ার থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উদ্দেশে মোটর সাইকেলযোগে রওনা দেন। তিনি সদর উপজেলার বালুচরা এলাকায় পৌঁছলে সোফায়েত, আলহাজ ও রিপন পথরোধ করে মোটরসাইকেল, মুঠোফোন ও নগদ টাকা ডাকাতি করেন নেন।
তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) তাদের জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অপর দিকে ১৭ এপ্রিল রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কান্দিলা এলাকা থেকে একটি পালসার মোটরসাইকেল ছিনতাই করা হয়। এ ঘটনায় মামলার পর গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে স্বাধীনকে শহর থেকে গ্রেপ্তার করা হয়।
পরে তথ্য অনুযায়ী মগড়া থেকে মোটরসাইকেল গ্রেপ্তার ও অন্য মামলায় গ্রেপ্তারকৃত আলহাজ আকন্দকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬