ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে-৫ (সদর) স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দুটি তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
সোমবার ৯( ফেব্রুয়ারি)এ ঘটনা ঘটে।নিহতরা হলেন সদর উপজেলার ছিলামপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলী এবং ছোনাট গ্রামের জিয়া রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রচারণার শেষ দিনে টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের আখেরী মিছিলে বিভিন্ন এলাকা থেকে শহরের পৌর উদ্যানে খন্ড খন্ড মিছিল নিয়ে জমায়েত হতে থাকেন কর্মী সমর্থকরা। উপজেলার ছিলিমপুর ও ছোনাট এলাকা থেকেও ২টি মিছিল আসে। মিছিলে আসা ২ কর্মী হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, আজ আমার একটি গণমিছিল ছিল। বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নিয়েছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মীর মৃত্যু হয়। আমি তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে-৫ (সদর) স্বতন্ত্র প্রার্থীর মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬