মির্জাপুরে জাপা সম্পাদক যোগ দিলেন জামায়াতে
- আপডেট সময় : ০৮:৫২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রবিবার ২৬(এপ্রিল) দুপুরে মির্জাপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি সংগঠনটিতে যোগ দেন। উপজেলা জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় জামায়াতে যোগ দেওয়া আবুল কাশেম বলেন, “জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি যোগদান করেছি। আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন আমি সঠিক পথ খুঁজে পেয়েছি।”
পরে তিনি উপস্থিত সবার কাছে তার নতুন পথ চলার জন্য দোয়া কামনা করেন। এসময় তার পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন।
জামায়াতের উপজেলা আমির ইয়াহইয়া খান মারুফের সভাপতিত্বে সেক্রেটারি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াত নেতা আব্দুল্লাহ তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন বাবর, মো. জাহাঙ্গীর আলম শাহজাহান প্রমুখ।













