ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা ক্যাম্পাসে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এ সময় প্রতিমন্ত্রী জোবায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষুধি বৃক্ষের চারা বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি আজ কক্সবাজারে উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান প্রায় ৪০ লাখ বনজ, ফলদ ও ঔষুধি বৃক্ষ রোপণ করা হবে। গাছ আমাদের মহামূল্যবান উপাদান অক্সিজেন দেয়। অক্রিজেন পরিবেশ ভারসম্য রক্ষা করে। জলবায়ুর পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ রোপনের মধ্য দিয়ে বাংলাদেশের যে ঐতিহ্য সবুজ শ্যামল এই বাংলাদেশ সুবজায়ন করার জন্য এ বৃক্ষরোপন কর্মসুচী এবং পরিবেশের ভারসম্য রক্ষার জন্য এ বৃক্ষরোপন কর্মসুচী । বিগত আওয়ামী লীগ সরকার অবৈধ ও ফ্যাসিস্ট সরকার গাছ কেটে বন উজাড় করে দিয়েছিল ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬