বিশ্বকাপকে স্বাগত জানিয়ে টাঙ্গাইলে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল র্যালি
- আপডেট সময় : ০৭:৫৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক ঃ ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে এবং আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতে টাঙ্গাইল সদরে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে র্যালিটি বের হয়ে া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অংশহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরিধান করেন। পাশাপাশি মোটরসাইকেল, হাতে ও কপালে আর্জেন্টিনার পতাকা ধারণ করে দলের প্রতি নিজেদের অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে উপজেলা শহরের সড়কগুলো।
র্যালিতে অংশ নেওয়া সমর্থক সৌরভ বলেন,২০২৬ সালে বিশ^কাপ উপলক্ষে আনন্দ র্যালি করলাম আমরা ২০২২ বিশ^কাপ জিতেছি আমাদের ছিল ২ ষ্টার তারপর ৩ষ্টার আমরা চাই আশা করছি এবার ৪ ষ্টার হবে । আগামী বিশ্বকাপেও আর্জেন্টিনাই শিরোপা জিতবে।
র্যালি দেখতে আসা দর্শক সোহেল বলেন, টাঙ্গাইল এই প্রথম কোনো দলের সমর্থকদের এত বড় ও সুন্দর আয়োজন দেখলাম। জার্সি ও পতাকা হাতে তাদের উচ্ছ্বাস এবং স্লোগান পুরো শহরকে উৎসবমুখর করে তুলেছিল।
সমর্থকদের দাবি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি গভীর আবেগ থেকেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিশ্বকাপ ও আন্তর্জাতিক ফুটবলকে ঘিরে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।











