ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটেইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬ টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের চালক আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজনু মিয়া (৪৩)।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থলেই বাসের হেলপার ও চালক নিহত হয়। পরে দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় স্থানীয় বিদ্যুৎ নামে এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হন। এ সময় যান চলাচল বন্ধ হলেও পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঘাটেইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় : ০১:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬