মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি শুভ মির্জাপুর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ। বৃধবার বিকেলে তিনি আকস্মিকভাবে এই পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, ধর্ম বিষয়ক হাজী আব্দুল লতীফ। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল ও জাহাঙ্গী হোসেন। গত সোমবার থেকে এমপি খান আহমেদ শুভর বিশেষ বরাদ্দের মাধ্যমে প্রেসক্লাবের মিলনায়তন ও কম্পিউটার কক্ষের উন্নয়ন কাজ শুরু হয়।













