মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাত ভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও গভীরশ্রদ্ধার সঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ মহান ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার ২১ (ফেব্রুয়ারি)রাত ১২টা ১ মিনিটে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ক্যাম্পাসস্থ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবকঅর্পণ করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল,অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী সমিতি, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, ধ্রুবতারা, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, আদিবাসী ছাত্র সংগঠন, ম্যাথ ক্লাব সহ শিক্ষার্থীদেও বিভিন্ন সংগঠন শহীদ মিনাওে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালনকরা হয়। পওে ভাষা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিতহয়।
ভোওে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশা পাশি বিশ্ববিদ্যালয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এ উপলক্ষে বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়জামেমসজিদে বিশেষ দোয়াএবং বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মন্দিরে বিশেষপ্রার্থনারআয়োজনকরা হয়।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাঅংশ গ্রহণ করেন।
ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ভাষাশুধু যোগাযোগের মাধ্যম নয়; ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চিন্তার ভিত্তি। তিনি মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে জ্ঞান চর্চা, মানবিকতাও সত্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।















