ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত যুবককে পরিবারের ত্যাজ্য ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :  টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নে রাজনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত থাকার জেরে রিমন শেখ নামে এক যুবককে তার পরিবার ত্যাজ্য ঘোষণা করেছে। রিমন শেখ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রিমন শেখের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আপত্তি ছিল। একপর্যায়ে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে তাকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নেয় পরিবার। এ ঘটনায় রিমন শেখ একটি স্ট্যাম্প পেপারে লিখিত ঘোষণাপত্র বা হলফনামা দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার রাজনৈতিক কর্মকান্ড বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের সঙ্গে তার পিতা-মাতা, ভাই-বোন বা অন্য কোনো আত্মীয়-স্বজনের কোনো সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও নথিতে দেখা যায়, রিমন স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে ঘোষণা করেছেন যে ভবিষ্যতে তার যেকোনো রাজনৈতিক কর্মকান্ড বা অনাকাংখাতিত কোনো ঘটনা ঘটলে এর জন্য তার পরিবার বা আত্মীয়-স্বজনকে দায়ী করা যাবে না।

ঘোষণাপত্রে তিনি আরও উল্লেখ করেন, তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পরিবার তাকে ত্যাজ্য করেছে এবং ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তার দায়ভার তিনি নিজেই বহন করবেন।ঘোষণাপত্রে তিনি আরও উল্লেখ করেন, তার রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পরিবার তাকে ত্যাজ্য করেছে এবং ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তার দায়ভার তিনি নিজেই বহন করবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূঞাপুরে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত যুবককে পরিবারের ত্যাজ্য ঘোষণা

আপডেট সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬