ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ৭ টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে

সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। জেলা প্রশাসকের কার্যালয়ে পরে রাতে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার ও টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার ৮টি আসনের ফলাফল ঘোষনা করেন। ফলাফলে টাঙ্গাইলের ৮টি আসনে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ করেছে।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াতে ইসলামীর প্রর্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট।
মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৬০ হাজার ৫০৬ ভোট এবং ‘না’ ৯২ হাজার ৮৭৮ ভোট পড়েছে।
টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হুমায়ুন কবির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৭১ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩৯টির মধ্যে ১৩৯টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৬২ হাজার ৬০ ভোট এবং ‘না’ ৭৪ হাজার ৮৭৫ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রেহী) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী বিএনপির প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮২ হাজার ৭৬৯ ভোট।
এই আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৩টির মধ্যে ১২৩টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৯২৪ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৬২ হাজার ৫০৯ ভোট। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১১৫টির মধ্যে ১১৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৩৩ হাজার ২১০ ভোট এবং ‘না’ ৬৪ হাজার ৭১১ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৮০ হাজার ২৮৩ ভোট। বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল পেয়েছেন ৬৯ হাজার ৪০৮ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১৩১ টির মধ্যে ১৩১টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৮৬ হাজার ৮৩৩ ভোট এবং ‘না’ ৭৩ হাজার ২৬৯ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াতে ইসলামীর এ কে এম আব্দুল হামিদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯১৪ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্র মোট ১৫৫টির মধ্যে ১৫৫টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৮২ হাজার ৬০১ ভোট এবং ‘না’ ৬৯ হাজার ১৫৮ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী জামায়াতে ইসলামীর আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।
পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ১২৭টির মধ্যে ১২৭টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৪৬ হাজার ৩১৭ ভোট এবং ‘না’ ৪৭ হাজার ১৪১ ভোট পড়েছে।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ১৩০ ভোট।
পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ১৩২টির মধ্যে ১৩২টি কেন্দ্রেরই ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে গণভোটে ‘হ্যা’ ১ লাখ ৫১ হাজার ৩৩৭ ভোট এবং ‘না’ ৭০ হাজার ৯৩৭ ভোট পড়েছে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ৮টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। মিছিল ও শুভেচ্ছা বিনিময় হলেও সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলে ৭ টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

আপডেট সময় : ০৬:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬