টাঙ্গাইলে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের ব্যতিক্রমী রিকশা র্যালি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে এক ব্যতিক্রমী রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৭ অক্টোবর) সকালে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারী রিকশাচালকরা বলেন, আমরা আনন্দ ও উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালোবেসে নিজ উদ্যোগে রিকশা নিয়ে র্যালিতে অংশ নিয়েছি।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, এই র্যালিটি রিকশাচালক ভাইয়েরা আয়োজন করেছেন আমাকে ভালোবেসে। মেহনতি মানুষদের এই ভালোবাসার ঋণ শোধ করার নয়। বিগত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে পাশে থাকার কারণেই চরাঞ্চলের মানুষ আমাকে পছন্দ করে।













