টাঙ্গাইলের আপন দুই ভাই যাচ্ছেন সংসদে
- আপডেট সময় : ০৭:০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত দুই ভাই জয়লাভ করেছেন। আপন দুই ভাই যাচ্ছেন সংসদে।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনে ১৩৯টি কেন্দ্রে মোট ভোটারের ৬৪.৫৬ শতাংশ ভোট কাস্টিং হয়েছে এবং বাতিল হয়েছে ৫ হাজর ৫শত ৫৫টি ভোট।
অপরদিকে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে পিন্টুর ছোট ভাই ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আহসান হাবিব মাসুদ ৮০ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল ৬৯ হাজার ৪০৮ ভোট পেয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী করেছেন। এই আসনে মোট ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন ভোটারের মধ্যে ২ লাখ ৮৮ হাজার৮০ ভোট কাস্টিং হয়েছে। বাতিল হয়েছে ৪ হাজার ৪০১ ভোট, যা মোট ভোটের ৬৩.২৫ শতাংশ।
আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি শিক্ষা উপমন্ত্রী এবং ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে কারাভোগও করেছেন।
সুলতান সালাউদ্দিন টুকু এবারই প্রথম টাঙ্গাইল-৫ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছেন। তিনি কে›ন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই নির্বাচনে দুই ভাই একসঙ্গে সংসদে যাচ্ছেন, যা টাঙ্গাইলের রাজনীতিতে নজরকাড়া ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। তাদের জয় স্থানীয় রাজনীতিতে বিএনপির প্রভাবকে আরও শক্তিশালী করেছে।









