টাংগাইলে বিএনপি নেতা বাবা অাশরাফ পাহেলী ও তার মেয়ে একই সাথে এসএসসি পাশ করলেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮ ১৮৪ বার পড়া হয়েছে
- চেতনা নিউজ ডেস্কক: টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পাশ করলেন। এবার তার মেয়েও এসএসসি পাশ করেছে।
সূত্র জানায়, আশরাফ পাহেলীর একমাত্র কন্যা আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে এ গ্রেড পেয়েছে। অপরদিকে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন। আশরাফ পাহেলী নিজেও এবার পরীক্ষা দেয়া ও পাশ করার বিষয়টি স্বীকার করেছেন।










