গনতন্ত্র পুনরুদ্ধারেধানেরশীষে ভোটদিন নিবার্চনীজনসভায়….. লাভলু
- আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
সোনালী বাংলাদেশ নিউজ ডেস্ক :গনতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক নাগরপুর-দেলদুয়ার গঠনে ধানের শীষ প্রতিকে ভোট চাইলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির দলীয়প্রার্থী সাবেক ছাত্র নেতা রবিউল আওয়াল লাভলু। গতকাল সোমবার বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল নিবার্চনী জনসভায় তিনি ভোটারদের কাছে এ আহবান জানান।
তিনিবলেন,আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি আমার নির্বাচনি এলাকায় দুর্নীতিবাজ,চাদাবাজ ও সন্ত্রাস মুক্ত করবো। আমি অন্যায় করিনা অন্যায়কে প্রশ্রয়ও দেবনা।তিনি আরও বলেন আগামী ১২ ই ফেব্রুয়ারীর নিবার্চন অত্যন্ত গুরুত্বপূর্ন নিবার্চন কাজেই ধানের শীষে ভোটদিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেহবে।
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতিবীর মুক্তিয়োদ্ধা এম এ ছালামের সভাপতিত্বে ও সাধারন-সম্পাদক মোঃহাবিবুর রহমান হবির সঞ্চালনায় অনুষ্ঠিত জন সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা ও এম ফিরোজ সিদ্দিকী,উপজেলা বিএনপির সদস্য দিপালী চক্রবর্ত্রী,মনোয়রামকুল, শরিফউদ্দিনআরজু, এ্যাড.ইকবাল হোসেনখান,মোঃআতিকুর রহমান আতিক,সাংগঠনিক রফিজ উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ খান, প্রচার-সম্পাদক মোঃনজরুলইসলাম, সহপ্রচার-সম্পাদক আরিফুল ইসলা মনবা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাজাহান সাজু,কৃষকদলের সাধারন-সম্পাদক মোঃজাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর খালেক মাহবুব রাসেল প্রমূখ।









