ঘাটাইলে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে সেনা সদস্য নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮ ১৭৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় আল-মামুন (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।আজ রোববার বিকেলে ঘটনা ঘটে। তিনি ২৯ বেঙ্গল রেজিমেন্টের একজন সৈনিক বলে জানা গেছে। এ ঘটনার পর ঘাটাইল সেনানিবাস থেকে সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনা সদস্য আল-মামুন টাঙ্গাইল থেকে মোটরসাইকেলযোগে ঘাটাইলের দিকে যাচ্ছিলেন। হামিদপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে মধুপুরগামী একটি পণ্য বোঝাই ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি চালকসহ আটক করেলেও পড়ে ট্রাক চালক লাপাত্তা হয়ে যায়।
এ প্রসঙ্গে ঘাটাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, নিহত আল-মামুন সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।












